নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪ জন

খাগড়াছড়িতে দিনে দুপুরে গুলি করে ৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলার আঞ্চলিক সংঘটন ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা,খাগড়াছড়ির পানছড়িতে এই ঘটনা ঘটে।

৩০ অক্টোবর (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। গুলিতে নিহতরা হলেন-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

পানছড়ি থানার ওসি ঘটনাটি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা শুনেছি। কিস্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও লাশ উদ্ধারে যাওয়া সম্ভব হয়নি। সেখানে এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, “একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর গুলি চালায়। এতে তিন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।

 ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার-শাস্তির দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে ইউপিডিএফ বুধবার দুপুরে এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি।

বিবৃতিতে প্রকাশ করা হয়, ” আগেও গত বছরে এই সশস্ত্র সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ ইউপিডিএফ”র চার নেতাকে হত্যা করে। কিন্তু তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!