নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৯০ জন

বান্দরবানে জুলাই হামলায় দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ নেতাদের জামিন বৈষম্যবিরোধী ছাত্রদের ক্ষোভ প্রকাশ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতাদের জামিন দেয়ায়, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,জুলাই বিপ্লবে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় একাধিক আসামিদের জামিন দিয়েছে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতে ক্ষোভ প্রকাশ করছি আমরা ছাত্র সমাজ।

বুধবার (১৭ অক্টোবর) আসামিরা আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন তাদের জামিন প্রদান করেন।

এ ঘটনায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়।

এ সময় তারা বলেন, ছাত্রদের রক্তের দাগ এখনও শুকায়নি, আর এসময় আসামিদের জামিন দেয়ার বিষয়টি ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে স্বৈরাচারের পতাকা উত্তোলনের শামিল।

তারা আরও বলেন, যেখানে উচ্চ আদালতে এসব মামলার আসামিদের জামিনের দরখাস্ত গ্রহণ করেনি, সেখানে বান্দরবানে সদ্য নিয়োগ প্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে আদালতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছাত্র সমাজের মামলার গ্রেফতারদের একাধিক আসামিদেরকে জামিন দিয়েছেন এবং মামলার অন্যান্য আসামিদের অতিদ্রুত জামিন করবেন বলে আদালতে বক্তব্য প্রদান করেন। যা খুবই দুঃখজনক।

তারা বলেন, তারা জামিনে ছাড়া পেয়ে বাইরে এসে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা বিচারকের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেব।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্ররা হামলার ঘটনায় বান্দরবানে দু’টি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারকৃত আসামি আবু তৈয়ব চৌধুরী ও মোশারফ হোসেনকে জামিন দিয়েছে আদালত। এবং অপর একটি মামলার আসামি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীকেও জামিন দেন আদালত।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুর্ণগঠন না হওয়ায় জেলা পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে ; আর এতে সাধারণ জনগণ স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় নেতৃবৃন্দরা আরো বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতায় ২৮টি ন্যাস্ত বিভাগ রয়েছে। বর্তমানে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে পলাতক থাকায় এই বিভাগগুলোর কর্মকান্ড ব্যাহত হচ্ছে।

এসময় বক্তারা আরো বলেন, প্রশাসনে তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরশাসকের নিয়োগকৃত বিভিন্ন গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত দলীয় দোসররা এখনোও বহাল তবিলতে থাকায় তারা বর্তমান সরকারকে বির্তকিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এসময় নেতৃবৃন্দরা, সাংবাদিকসহ সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বান্দরবান জেলা প্রতিনিধি আসিফ ইকবাল, মুহাম্মদ মুসা, হাবিব আল মাহমুদ, আশরাফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!