নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৪, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৩৬ জন

নাইক্ষ্যংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক কারাগারে

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বিচারক ।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ৩ টায় বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই ধর্ষকে হাজির করা হলে বিচারক নুরুল হক এ আদেশ দেন।

আসামীরা হলেন, নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউপির যৌথ খামার পাড়ার নুর মোহাম্মদ এর ছেলে মোঃ সেলিম (২৩), ও একই পাড়ার নুরুল হোসেনর ছেলে মতিউর রহমান (২৫)।

আদালত সুত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে পাড়ার সকলে মিলে ফানুস বাতি বানানো ও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন,কিশোরীর মা ও যান বৌদ্ধ মন্দিরে। এই সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগী কিশোরী (১৫) পাড়ার পাশে খালে ( বাইশারী খাল) খাবার পানি আনতে ও গোসল করতে গেলে দীর্ঘক্ষনেও বাড়িতে না ফেরায় ভুক্তভোগীর ভাই খুঁজতে গিয়ে তাকে খালের পাকা সিঁড়ি বরাবর অপর পাড়ের বাঁশ ঝাঁড়ের মধ্যে বসা ও কান্নারত অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাকে পিছন থেকে মুখ চেপে ধরে খালের পার্শবর্তী বাঁশ ঝাঁড়ের জঙ্গলে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে জানায় ওই কিশোরী।

এই ঘটনায় পাড়ার লোকজন এক আসামি মতিউর রহমান কে আটক করে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অপর আসামি মোঃ সেলিমকে ও পুলিশ হেফাজতে নেয়। এই ঘটনায় ওই রাতে ভূক্তভোগী কিশোরীর ভাই বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের পর আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে দুই আসামীকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!