আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮ টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীর খালেকুজ্জামান সেতুর দক্ষিণ পাশে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেন । খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। মৃত এ মহিলার আনুমানিক বয়স ২৮/৩০ বছর হবে।
স্থানীয় লোকজন বলেন এ মহিলাটি পাগল ছিল, বেশ কয়দিন আগে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া বাজার ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে অনেকে।
গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে গর্জনিয়া ফাঁড়ির এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে যাচাই-বাছাই করে পাগল এই মহিলার কোন ওয়ারিস না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বেওয়ারিশ মহিলার লাশটি দাফন করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন