নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২৬ জন

বান্দরবানে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ গত ৫ জুলাই আওয়ামিলিগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ অফিসে অনুপস্থিত ছিলেন বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন।ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন অনুপস্থিত থাকার ফলে জনসাধারণ ইউনিয়ন পরিষদে এসে দুর্ভোগে পড়াতে জসিম উদ্দিন নামক এই ইউপি চেয়ারম্যান কে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

(২৮ আগষ্ট) বুধবার দুপুরে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন এক স্বাক্ষরিত এক বার্তায় এই আদেশ দেয়া হয়।

আদেশে উল্লেখ করা হয় লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন ০৫ আগস্ট ২০২৪ হতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০, ০১৭,৯৯ , ০০৪৪.২২-৬৮৪ সংখ্যক পরিপত্র, উপজেলা নির্বাহী অফিসার, লামা এর ২২ আগস্ট ২০২৪ তারিখের ০৫.৪২,০৩৫১,২০৪,০২,০১৫.২৪.৫৮২ সংখ্যক স্মারক এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মোবারক হোসেন মহরম-কে ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

তার বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। আওয়ামীলিগ ক্ষমতা ছাড়ার পর অনেক দিন লাপাত্তা ও ছিলেন বলে জানা যায় পরে বাসভবনে ফিরে আত্মরক্ষায় ভাড়া করা সন্ত্রাসী দিয়ে বাস ভবন পাহারা দিয়েছেন।পরবর্তীতে তার ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!