নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭৩ জন

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জুয়াখেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ:এক যুবকের হাত কর্তন 

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দারবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে।এতে বেলাল (২৮) নামের এক যুবকের বাম হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। বেলাল বান্দরবান পৌর এলাকার মো.সিরাজের ছেলে।সে দীর্ঘদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় বিয়ে করে বসবাস করে আসছিল।

মঙ্গলবার (২০ আগষ্ট ) দুপুর ২ টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তুমব্রু পশ্চিমকুল এলাকায় রাস্তার উপর এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে,তুমব্রু পশ্চিমকুল এলাকায় জনৈক নুর আহমদ হাজীর দোকানে স্থানীয় চিহ্নিত কিছু মিয়ানমার কেন্দ্রিক চোরাকারবারি যুবক টাকার বিনিময়ে লুডু খেলতো(জুয়া খেলা)।প্রতিদিনের মত ওই এলাকার মীর আহমদের ছেলে মফিজ ও বেলালের মধ্যে জুয়া খেলার টাকা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে মীর আহমদের ছেলে মফিজ, গিয়াস ,নাসির ও রাসেল ধারালো দা,কিরিচ,লাঠিসোঁটা নিয়ে বেলাল কে উপর্যপরী কুপিয়ে রক্তাক্ত জখম করে।এতে বেলালের বাম হাত বিচ্ছিন্ন করার উপক্রম হয়।এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কুপে বেলালের বাম হাত ছাড়াও শরিরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা বেলাল’কে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন তাকে।

এ ঘটনায় তুমব্রু পশ্চিমকুল এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।এ সংক্রান্তে বেলালের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আবদুল মান্নান বলেন,এখনো কেউ অভিযোগ করে নাই।অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!