নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দূর্নীতিবাজ চেয়ারম্যান ও সদস্যদের অপসারনের দাবিতে অবস্থান ধর্মঘট করছে সচেতন নাগরিক সমাজ।
সোমবার (১২ আগষ্ট) সকাল ৯ টায় মেঘলা এলাকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট করা হয়।

ধর্মঘট কালে নাগরিক পরিষদ এর চেয়ারম্যান কাজী মজিবর রহমান
ধর্মঘট পালনকারীরা বলেন, দীর্ঘ ১৫বছর ধরে দূর্নীতিবাজ ক্যা শৈ হ্লা চেয়ারম্যান ও সদস্যদের যোগসাজশে বৈষম্য মূলক নিয়োগ, অস্তিত্ব বিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দূর্নীতিতে লিপ্ত ছিলেন।যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছেন।
এছাড়া অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দূর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্ম-গোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন।তাই ফাইলে স্বাক্ষর করা বন্ধ করে, অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দূর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন করে নতুন চেয়ারম্যান -সদস্য নিয়োগের দাবি জানানো হয়।

জেলা পরিষদ ভবন বান্দরবান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ মাসুম বিল্লাহ জানান, নিত্যদিনের মত আজ সকালে অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারনে অফিস করতে পারেননি তিনিসহ সকল জেলা পরিষদের কর্মচারিরা। এ ব্যাপারে তিনি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করবেন।


