babul khan
১৬ জুন ২০২০, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯০ জন

করোনা সচেতনা নিয়ে ডিসির হস্তক্ষেপ চাওয়ায় সাংবাদিককে মোবাইলে হুমকি: থানায় জিডি

Copy Link

সম্প্রতি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে করোনা সংক্রমণ বিস্তার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় হুমকির শিকার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৬জুন) রামু থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা এক নারী গত ৭ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এই মৃত্যু ঘটনার পরও ছেলে জাহেদ সিকদার (৪৪) সরকারী নির্দেশনার লকডাউন না মেনে এলাকার সর্বত্র বিচরণ করে আসছিলেন। যার কারনে এলাকার সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখা দেয়।

এদিকে এলাকার মানুষের ভীতি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে গত ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

এতে ক্ষিপ্ত হয়ে উঠেন জাহেদ সিকদার। তিনি গত ১৫জুন রাত ৮টার দিকে নিজ ব্যবহৃত মুঠোফোন থেকে সাংবাদিক হাফিজকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে পা কেটে নেওয়ার হুমকি দেন। এসময় সাংবাদিক হাফিজ দেশে আইন-কানুন আছে জানালে জাহেদ সিকদার আইনের মা ধরেও অকথ্য ভাষায় গালাগাল দেন।

এই বিষয়ে সাংবাদিক হাফিজ জানান- মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। আর এলাকার মানুষকে নিরাপদ রাখা সচেতন নাগরিকদের দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রচারে কারো মানহানি হলে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু এভাবে অশ্লীল ভাষায় হুমকি-ধমকি খুবই দু:খজনক। এমন আচরণ কেবল সন্ত্রাসীরাই করতে পারেন। এই কারনে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান।

অন্যদিকে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে হুমকির ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এর নিন্দা জানিয়েছেন।

এলাকার একাধিক বাসিন্দা জানান- করোনা সংক্রমণ শুরু হওয়া থেকে সাংবাদিক হাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এলাকার মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছেন যা প্রশাসনের জন্য সহায়ক।

এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তরুন এ সংবাদ কর্মীকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদিন খালেদ, সভাপতি শামিম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আবদুল হামিদ,সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) জাহাঙ্গীর আলম কাজল,অর্থ সম্পাদক আমিল ইসলাম, সাবেক সভাপতি ইফসান খান ইমন, আবুল বশার নয়ন,প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ক্রীড়া সম্পাদক আবদুর রশিদ,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শহিন, সদস্য মুফিজুর রহমান, মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর তৈয়ব উল্লাহ,সানজিদা আক্তার রুনা,এম আবু শাহমা প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দরা হুমকিদাতাকে বিচারে আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!