নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পুলিশ লাইন্সে কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী কে মারধর করে।
দুপুরে শহরের বালাঘাটাস্থ পুলিশ লাইন্স এ মঙ্গলবার (৬ আগস্ট) ঘটনা ঘটে।
বান্দরবান জেলার বালাঘাটা এলাকার পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করলে এতে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ডিউটি করতে পুলিশ সদস্যদের জোর করলে ক্ষিপ্ত হয়ে তারা চড়াও হন তার উপর। এ সময় কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীকে মারধর শুরু করে এক পর্যায়ে তিনি পালিয়ে গিয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগারে ঢুকে পড়েন।
জানা যায় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এবং অনেক উচ্চ পদস্থ কর্মক্তারা পলাতক। তায় বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করছেনা। এই বিষয় নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী সহ আরো কয়েকজন কর্মকর্তাকে মার ধর শুরু করে পুলিশ সদস্যরা ।
পুলিশ লাইনের ভেতরে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে কনস্টেবলরা এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমীকে পুলিশ লাইনের মধ্যে আটকে রাখে। এ সময় পুলিশ লাইনের বাইরে কয়েকশ বিক্ষুব্ধ জনতার ভিড়ও দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এবং এ বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।


