নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৩ জন

কিশোর অপরাধ নির্মুলে পরিবার ও সমাজের অগ্রণী ভুমিকা রাখতে হবে 

Copy Link

নিজস্ব প্রতিবেদক: কিশোর অপরাধ দমনে পরিবার, সমাজ ও প্রতিবেশীর অগ্রণী ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল

 শনিবার (১৩ জুলাই) সকালে ত্রিপুরা কল্যাণ সংসদে উন্নয়নের দৃষ্টি সংস্থার আয়োজনে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করনীয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

কিশোর অপরাধ প্রতিরোধ কনসোর্টিয়াম (Adolescent Crime Prevention-Consortium) (ACP Consortium) এর উদ্যােগে সারাদেশে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ নিয়ে কাজ করা হচ্ছে। তারই অংশ হিসেবে বান্দরবানেও এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উন্নয়নের দৃষ্টি সংস্থার আয়োজনে আয়োজিত আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো বলেন কিশোর অপরাধী হওয়ার পিছনে পরিবারেরও ভুমিকা আছে, মা-বাবা যদি তার সন্তান সারাদিন কোথায় ছিল? কার কার সাথে ছিল? কার সাথে মেলামেশা করে এগুলো যদি মা-বাবারা সবসময় খেয়াল রাখেন তাহলে পরিবারের সন্তান বিপদে যেতে পারেনা, কোন সন্তান অপরাধ করতে পারেনা । পরিবারের সন্তান ভালো ভুমিকায় অবতীর্ণ হলে শুধু পরিবারে শান্তি বিরাজ করে না, এলাকায়ও শান্তি শৃঙ্খলা বিরাজ করে। তখন তারা দেশের সম্পদে পরিনত হয়। তাই এলাকায় কিশোর অপরাধ মুক্ত করতে পরিবার ও সমাজের অগ্রণীভুমিকা পালন করতে হবে।

আয়োজনকে মহৎ উদ্যােগ আখ্যায়িত করে তিনি আরো যোগ করেন । এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি করা যাবে না,কিশোর অপরাধ করা যাবে না। কিশোরেরা নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আরো উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অংচ মং মারমা, সাবেক পৌর কাউন্সিলর মং হ্নৈ চিং মারমা,সাংবাদিক সুফল চাকমা, রোয়াংছড়ি কলেজের শিক্ষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যাসহ এলাকার শিক্ষক-শিক্ষিকা, কিশোর,ছাত্র ও অভিভাবকেরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!