নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৪, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৭ জন

লুট করা অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান : মানব বন্ধনে বম জনগোষ্ঠী

Copy Link

নিজস্ব প্রতিবেদক: কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)কে অবৈধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম বন্ধ করে সরকারি ১৪ টি লুট করা অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলায় বসবাসরত বম জনগোষ্ঠী।

 সোমবার (১০ জুন) সকাল ১০ টায় রোয়াংছড়ি বাজারে রোয়াংছড়ি সর্বস্তরের সাধারণ বম জনগোষ্ঠীর ব্যানারে দুই শতাধিক নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বান্দরবানে রোয়াংছড়িতে সেনাবাহিনীর উপর হামলা, রুমা ও থানচি উপজেলায় কেএনএফে’র ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, অপহরণ ও চাঁদাবাজির তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে পুলিশ ও আনসার সদস্যে ১৪ টি অস্ত্র ও গোলাবারুদ লুট করা অস্ত্র ফেরত দিয়ে কেএনএফ সদস্যদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেইত পুইতিং বম তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কেএনএফ সশস্ত্র সংগঠন কর্তৃক ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, অপহরন, চাঁদাবাজি ও সেনাবাহিনীর উপর হামলাসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সরকার সাধারণ নাগরিকদের জানমাল রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার ও সন্ত্রাস প্রতিরোধ দমনের লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।

বান্দরবান সরকারি কলেজের ছাত্রী জেনেট বম তাঁর বক্তব্যে বলেন, কেএনএফে’র ক্রমবর্ধমান বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকায় স্বাভাবিক জীবন-যাত্রা ব্যহত হচ্ছে। কেএনএফের অনৈতিক কার্যকলাপের জন্য সাধারণ মানুষ বিশেষ করে বম জনগোষ্ঠীর মা-বোন, বৃদ্ধ ও সাধারণ শিক্ষার্থীরা ভূক্তভোগি হতে চাই না। আজ বম জনগোষ্ঠীর অধিকাংশ গ্রাম জনশূন্য। শতশত মানুষ দেশান্তরিত হচ্ছে। স্কুল, কলেজ, ভার্সিটি শিক্ষার্থীদের পড়াশুনা বন্ধ হচ্ছে। স্বাভাবিক গৃহস্থালি কাজ, আর্থ সামাজিক, জীবন জীবিকা নির্বাহ কাজ ব্যহত হচ্ছে। এলাকায় সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। এসবের দায়ভার কেএনএফ’কে নিতে হবে। বম জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস হচ্ছে ফলদ বাগান ও জুম চাষ। ফলদ বাগান করে শতশত পরিবার জীবিকা নির্বাহ করে থাকে। ফল-মূল বিক্রয় করার এই মৌসুমে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বম পাড়ায় আসতে পারছেন না। শত শত একর আম,আনারস বিভিন্ন ফলদ বাগান নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, কেএনএফ সংগঠনের প্রতি আমাদের অনুরোধ, যদি সমাজে শান্তি চাও, লুণ্ঠিত সরকারি অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো। তোমাদের অযৌক্তিক ও অবান্তর দাবী বম জাতির সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা, অর্থনৈতিক ধ্বংস ও এলাকার ক্ষতি ছাড়া কোন সুফল বয়ে আনবে না।

মানব বন্ধনে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেইত পুইতিং বম এর সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন রোয়াংছড়ি উপজেলার ৩৪১ নং মৌজার হেডম্যান বয়থাং বম, পারখুম বম ও বান্দরবান সরকারি কলেজের ছাত্রী জেনেট বম প্রমূখ।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা দুই মাসেও উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!