নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪১ জন

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের অর্থ লুট

Copy Link

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে দিনে দুপুরে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনেএফ) অস্ত্রের মুখে হানা দিয়ে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত গ্রাহকদের জিম্মি করে নগদ অর্থ লুট করে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি, সাংবাদিকদের জানান, বান্দরবানের থানচি বাজার সংলগ্ন সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে গত ০৩ এপ্রিল আনুমানিক দুপুর ১২:৪০ টা সময় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর পোশাক পরিহিত অবস্থায় আনুমানিক ১০-১৫ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে হটাৎ হানা দিয়ে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত গ্রাহকদের জিম্মি করে।

বিষয়টি স্থানীয় জনসাধারণের নিকট হতে অবহিত হলে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে থানচি বিওপি হতে তাৎক্ষণিক বিজিবি টহল দল ব্যাংকের উদ্দেশ্যে গমন করে। সন্ত্রাসী দল বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রধান ভল্ট হতে অর্থ লুটের সুযোগ না পেয়ে তাৎক্ষণিক কৃষি ব্যাংকের ক্যাশ হতে আনুমানিক ২,৪২,০০০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা এবং সোনালী ব্যাংকের ক্যাশ হতে আনুমানিক ১৫,০০,০০০/-(পনেরো লক্ষ) টাকা নিয়ে তড়িৎ গতিতে গহীন পাহাড়ের দিকে পলায়ন করে। উল্লেখ্য, ব্যাংক দুটির প্রধান ভল্টে রক্ষিত অর্থ ব্যাংক ম্যানেজার, অন্যান্য স্টাফ এবং গ্রাহকদের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

পরবর্তীতে, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, সরেজমিনে ঘটনাস্থলে গমন ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক অত্র এলাকাসহ ইউএনও, ব্যাংক এবং থানচি বাজার এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের প্রধান ভল্টে রক্ষিত আনুমানিক ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা, ব্যাংক ম্যানেজার এবং অন্যান্য ব্যাংক স্টাফদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নিমিত্তে বিজিবি এস্কর্ট সহায়তার মাধ্যমে থানচি হতে নীলগিরি এলাকায় আনয়ন পূর্বক ৫ ই বেংগল, বান্দরবান সেনানিবাসের এস্কর্ট দলের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!