নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬১ জন

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধি: বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধানে শান্তি সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় অসহায়, দুঃস্থ ও সমস্যা পীড়িতদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বাকলাইপাড়া সেনা ক্যাম্পে, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি এসব খাদ্য সামগ্রী ও সহায়তা উপকার ভোগীদের হাতে তুলে দেন।

সহায়তা সামগ্রী বিতরণ কালে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন পিএসসি ও বাকলাই পাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই হত দরিদ্র, অসহায় ও সমস্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি ও শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালী নির্বিশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্তহস্তে এ ধরণের সহায়তা বিতরণ করে থাকি।

উল্লেখ্য যে, স্থানীয় হত দরিদ্র, অসহায় ও দুস্থ পাহাড়িদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাকলাইপাড়া বম সম্প্রদায়ের মাঝে ২টি সেলাই মেশিন, এবং বাকলাইপাড়া, প্রাতাপারা ও বাসিরাম পাড়ার কোমলমতি শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী এবং দোলাচরণ, কংলাই ও কাইথন পাড়ার মুরং সম্প্রদায়ের শতাধিক পরিবারের খাদ্য ও দৈনন্দিন সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত সুবিধাভোগী পাহাড়ি জনগোষ্ঠী বলেন, চলতি বছরে অর্থনৈতিক অসুবিধার কারণে আমরা নিরাশায় দিন যাপন করছিলাম কিন্তু আমাদের নিরাশা একটি আশার স্বপ্ন দেখিয়েছে সেনাবাহিনী, সুতরাং তাদেরকে অভিনন্দন ও আন্তরিকভাবে আশীর্বাদ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!