babul khan
২৬ মার্চ ২০২৪, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪২৬ জন

রোয়াংছড়ি ৪শতাধিক বৌদ্ধ ভিক্ষু লাখো পূণ্যার্থীর অংশ গ্রহণে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান অনুষ্টিত হবে

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃরোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রামে ৬ষ্টতম সংঘরাজ, বর্ষীয়ান ধর্মীয় গুরু,সংঘনায়ক ভদন্ত বিচারিন্দ মহাথের ভান্তের দুদিনব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্টান আগামী ২৯ ও ৩০মার্চ অনুষ্টিত হবে।

মঙ্গলবার(২৬মার্চ) সকালে রোয়াংছড়ি কেনদ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্টানে ১৭টিসইং নৃত্য দল,১৩টি ইঁয়ই নৃত্যদল, ৪শতাধিক ভিক্ষুসংঘের উপস্থিতে লাখ খানেক পূণ্যার্থীর অংশহণে দুদিন ব্যাপী এই অনুষ্টান অনুষ্টিত হবে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পাওয়া গেছে। এছাড়াও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ৫শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক আইন শৃখলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলে জানানো হয়। অনুষ্টানে তিন পার্বত্য জেলা, কক্সবাজার -চট্টগ্রামসহ সারাদেশ থেকে আগত লাখো পূণ্যার্থী অনুষ্টানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছেন উদযাপন কমিটি।

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা রোয়াংছড়ি পাড়ার স্থায়ী বাসিন্দা পিতা মৃত উ সাজাই মারমা ও মাতা মৃত মাথুই মারমা’র ৪ ছেলে ও ১মেয়ের মধ্যে চতুর্থ সন্তান হলেন মংম্রা মারমা যা পরবর্তীতে বৌদ্ধ ধর্মের সন্ন্যাসী ভিক্ষু হলে নাম রাখা হয় ভদন্ত বিচারিন্দ মহাথের। তাঁর অন্যান্য ভাইবোনেরা হলেন উচিংথোয়াই মারমা, গংব্রা মারমা, মংহ্লাচিং মারমা ও একমাত্রবোন মাসংচিং মারমা। মংম্রা মারমা’ ১৯৩৩ সালে রোয়াংছড়ি পাড়ায় জন্ম হয়। ১৯৪৮ সালের ১৫ বছর বয়সে শ্রমণ বা প্রবজ্জ্যা গ্রহণ করেন। ১৯৫৫ সালের ২২ বছর বয়সে ভান্তের দীক্ষা নেন। শ্রমণ্য ধর্মে দীক্ষা নেওয়ার পর মায়ানমার রাজধানী ইয়াঙ্গুন শহরে খারাইক্ষ্যং এ লেখা পড়া করে বসবাস করেন। ভান্তে থাকাকালে থেরো, মহাথেরো ও সংঘনায়ক পদে উপাধি লাভ অর্জন করেন। ভান্তে অবস্থায় ৬৮ বছর বষার্বাস বা ওয়া ছিলেন। তিনি ৭০ বছর যাবৎ বৌদ্ধ ভিক্ষু সন্নাসী হিসেবে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে কাজ করেছিলেন। তিনি ৯০ বছর ৬ মাস বয়সে গতবছর ১৭ আগষ্ট বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি।

পার্বত্য চট্টগ্রামে ৬ষ্টতম সংঘরাজ, বর্ষীয়ান ধর্মীয় গুরু,সংঘনায়ক ভদন্ত বিচারিন্দ মহাথের তিনি আজীবন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে অধিষ্ঠিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব ভদন্ত তিক্ষিন্দ্রিয় থের।রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত বিহারাধ্যক্ষ ও উদযাপন কমিটির সহসভাপতি ভদন্ত পঞঞানন্দ মহাথের,ভঙ্গামূড়া পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সোমা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ ও উদযাপন কমিটির প্রধান সম্পাদক-ভদন্ত ইন্দাচারা মহাথের, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লা মং মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মে হ্লা অং মারমাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!