1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে এতিমখানা ও মাদ্রাসায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী প্রদান - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে এতিমখানা ও মাদ্রাসায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী প্রদান

আরাফাত খাঁন
  • প্রকাশিতঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক>>

প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে সদর উপজেলা দশটি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

১১ই মার্চ (সোমবার) বান্দরবান সেনা জোন কর্তৃক বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ এর সঞ্চালনায় পরিচালিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি , এছাড়াও দূর-দূরান্ত হতে আগত মাদ্রাসা ও এতিমখার প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াকর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি।এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় আমাদের মূল উদ্দেশ্য। আমার বিশ্বাস আপনাদেরকে দেওয়া এই সামান্য উপহার কিছুটা হলেও মাহে রমজানের সাওম পালনে সহযোগিতা করবে।  এ সময় তিনি আজকের এই সহযোগিতার পাশাপাশি আগামীতেও সেনা জোনের পক্ষ থেকে যেকোনো দুঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।

।বান্দরবান সদর উপজেলার অন্তর্বর্তী দশটি মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাতেমাতুজ যাহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ধোপাছড়ি হাজী হাকিম আলী খালেকিয়া মাদ্রাসা ও এতিমখানা, শামুকছড়ি গাউছে আলী শরফতিয়া মাদ্রাসা ও এতিমখানা, শামুকছড়ি বাজার জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, কাইচতলি দারুল উলুম হেফজ ও এতিমখানা, সৈয়দ ফজলুল করিম (রা:)মাদ্রাসা ও এতিমখানা,কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইসহাক চেয়ারম্যান জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা,জাবেলে নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা,হযরত আরবান আলী শাহ (রহ:) নূরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের হাত থেকে  এই ইফতার সামগ্রী গ্রহণ করেন।

উপরোক্ত ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট,৩৯০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ৩৫৪ কেজি ছোলা ,২৩৪ কেজি মুড়ি, ১১২ কেজি খেজুর,৫৬৯ কেজি চিনি,৫৬৯ তৈল এবং ৫৬৯ কেজি ডাল বিতরণ করা হয়। রমজানের আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশি এতিমখানার ছাত্র ও কর্তৃপক্ষরা। বান্দরবান সেনা জোন কর্তৃক আইন-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন রক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও এভাবে প্রতিনিয়তই সহযোগিতা করে চলেছে এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।ইফতার সামগ্রীতে সর্বমোট ছয়টি উপকরণ বিতরণ করা হয়। ইফতারের সামগ্রীর মধ্যে ছোলা,মুড়ি,খেজুর,চিনি,তৈল ও মুশুর ডাল প্রদান করা হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a