বান্দরবান:নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি উন্নয়ন কাজের উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুত্রুবার (১৫ নভেম্বর) এলজিইডির তত্ত্বাবধানে ৩৫টি কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৫টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪কোটি ১০লাখ টাকার ব্যয়ে ৪টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭ কোটি টাকার উন্নয়নকাজের উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী।
পরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার আর এই সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আজ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষা ও উন্নয়ন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন যোগাযোগ বিছিন্ন বাইশারীকে উন্নত যোগাযোগ ব্যবস্থায় নিয়ে এসেছি। শিক্ষার জন্য স্কুল, কলেজ,মাদ্রাসা, প্রতিষ্ঠা করে শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছানোর ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি,এলজিইডির নিবাহী প্রকৌশলী আবু সাদত মো: জিল্লুর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) মো:আবদুল আজিজ,বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলম কোম্পানীসহ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
No tags found for this post.
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ
১
থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন
২
১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
৩
নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
৪
প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার
৫
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা
৬
সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন
৭
পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি
৮
বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ