নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০১৮, ২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭৬ জন

কোরবানির হাটে গাড়ি রাখার জায়গা খুঁজে দেবে ‘পার্কিং কই’

Copy Link
গাড়ি পার্কিয়ের খোঁজ দেবে ‘পার্কিং কই’

রাস্তায় অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরির পাশাপাশি জরিমানাও গুনতে হয় চালকদের। এই সব সমস্যার সমাধান দেবে ‘পার্কিং কই’। পার্কিং কই অ্যাপ্লিকেশনের মধ্যমে আপনি নিরাপদ জায়গায় পার্কিং খুঁজে আপনার মূল্যবান গাড়িটি নিরাপদ জায়গায় পার্ক করতে পারবেন।

ঈদ উপলক্ষে যানজটের প্রধান কারণ হলো-কোরবানির হাট। কোরবানির পশু কিনতে গিয়ে অনেকেই গাড়ি পার্কিং করা নিয়ে সমস্যায় পড়েন। এবার ঈদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে ’পার্কিং কই’ অ্যাপ। ঢাকাবাসীর জন্য তাদের আলাদা সুবিধা চালু করেছে।

ঢাকার আশেপাশের ৮টি গরুর হাটের পাশে গাড়ি পার্কিংয়ের সুবিধা দিচ্ছে পার্কিং কই। যেমন- আফতাব নগর, গাবতলি, বকশি বাজার ইত্যাদি। পাশাপাশি যারা ঈদে বাড়ি যাবে তাদের গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ‘পার্কিং কই’-এর প্রতিষ্ঠাতা রাফাত রহমান জানান, কোরবানির ঈদ উপলক্ষে পার্কিংকই বিশেষ ছাড় দিচ্ছে কোরবানির হাটের আশেপাশে পার্কিংজোনগুলাতে রাইড শেয়ারিং কোম্পানির গাড়ির জন্য ৩০% ছাড় দিবে পার্কিংকই।

যানজটের কথা মাথায় রেখে আমরা হাটের পাশেই গাড়ি পার্কিং করার ব্যবস্থা করেছি। ঈদে গ্রামের বাড়িতে গিয়ে অনেকে ঢাকায় গাড়ি রেখে চিন্তার মধ্যে থাকেন, তাদের চিন্তা দূর করতে আমরা তাদের জন্যও সেবা দেবো।

অ্যাপটিতে নিবন্ধন করলেই আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে গাড়ি পার্কিংয়ের উপযোগী জায়গার সন্ধান পাওয়া যাবে। নির্ধারিত পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন বাসা বা অফিসের গ্যারেজেও গাড়ি রাখার সুযোগ মিলবে।

আশপাশের খালি পার্কিংয়ের সন্ধান দেওয়ার পাশাপাশি সেখানে যাওয়ার পথও প্রদর্শন করে। এ জন্য পার্কিংয়ের অবস্থান ও সময় অনুযায়ী প্রতি ঘণ্টায় খরচ হবে ১০ থেকে ৩০ টাকা। চাইলে দিন বা মাসিক চুক্তিতেও পার্কিং ভাড়া নেওয়া যাবে এবং ঈদের সময় সাপ্তাহিক চুক্তিতে পার্কিং ভাড়া নেয়া যাবে।

পার্কিং নেয়া এবং দেওয়ার জন্য বিস্তারিত যোগাযোগ করা যাবে www.parkingkoi.com এই ঠিকানায়। আর বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/EA3EMN এই ঠিকানা থেকে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!