Mahabub Hassan Khan
২৯ নভেম্বর ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৮৬ জন

যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম হঠাৎ ডাউন   

Copy Link

বিশ্বজুড়ে হঠাৎ ‘ডাউন’ হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কোটি কোটি গ্রাহক বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি।

তবে এই দুই প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা লক্ষ্য করা যায়নি।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাত দিয়ে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়েছে। হঠাৎ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘ডাউন’ হয়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েন।

অনেক ফেসবুক ব্যবহারকারীই লগইন (প্রবেশ) পারছেন না। তবে অনেকে আবার অনায়াসেই ফেসবুকে ঢুকতে পারছেন বলে জানালেও গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছেন না জানিয়েছেন। ফেসবুকের সহযোগী অ্যাপস মেসেঞ্জারেও একই রকম সমস্যা দেখা যাচ্ছে।

ডাউন ডিটেক্টর বলছে, এখনো ফেসবুকের ‘ডাউন’ হয়ে পড়ার কারণ জানা যায়নি। ৬৫ শতাংশ বলেছেন লগইন করতে পারছেন না। আর ইনস্টাগ্রামের ৭৪ শতাংশ ব্যবহারকারী বলেছেন, তারা নিউজ ফিডে কিছুই দেখতে পাচ্ছেন না।

ফেসবুক ব্যবহারকারী অনেকেই লগ ইন করতে গিয়ে একটি বার্তা দেখতে পাচ্ছেন। এ বার্তায় লেখা- এই মুহূর্তে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ফেসবুক ডাউন রয়েছে। তবে কয়েক মিনিটের মধ্যেই আপনি ফেসবুক ফিরে পেতে সক্ষম হবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!