নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬০ জন

শুক্রবার ৩৯তম বিসিএস পরীক্ষা

Copy Link

শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং ঢাকায় গণপরিবহনের সংকটের মধ্যে শুক্রবারই ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে, শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষা হবে। দুপুর দেড়টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করে সিটে বসতে হবে। দুপুর আড়াইটায় দেওয়া হবে উত্তরপত্র। ৩টা থেকে ৫টা পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার হল থেকে বের হতে পারবে না।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, মোবাইল ফোন, ঘড়ি, সব ধরনের ইলেসট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, গহনা-অলংকার, ক্রেডিটকার্ড, ব্যাংককার্ড এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!