নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫১ জন

থানচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Copy Link

থানচি  প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ০০.০১ মিনিটে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, সংস্থাসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ ও উপজেলা প্রকৌশলী মোঃ ইমদাদুল হক প্রমুখ। পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নান্দনিক হাতে লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন শহিদ ভাষা সৈনিকদের বিদেহী আত্মার মাগফেরাত, ভাষা সৈনিকদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করে উপজেলাধীন সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!