নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৬ জন

থানচিতে সেনাবাহিনীর সড়ক নির্মাণে ব্যবহৃত  ডাম্পার ট্রাক পুড়িয়ে দিয়েছে কেএনএফ

Copy Link

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মানের কাজে ব্যবহৃত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল অনুমানিক ৪টার দিকে থানচি লিক্রি সড়ক বাকলাই সীমান্ত সড়কের ১১ কি:মি: নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, থানচি উপজেলার বাকলাই ১১ কিলো নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে পন্য পরিবহনে ব্যবহৃত একটি হিনো ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন মিঞার নেতৃত্বে একটি ফায়ার ইউনিট ঘটনা স্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন মিঞা জানান, প্রায় বেলা ৪টা সময় গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে আমার নেতৃত্বে ঘটনা স্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

থানচি থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনা কেএনএফ সদস্যেরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি বলে সাংবাদিকদের বলেন ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!