নিজস্ব প্রতিবেদক
৩০ মে ২০২০, ২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬ জন

বান্দরবান দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

Copy Link

চলমান করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।

এরই অংশ হিসেবে আজ ৩০ মে (শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় সেনা রিজিয়নের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন। বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সানাউল্লাহ ও লেঃ সাজ্জাদ এর নেতৃত্বে একদল সেনা সদস্য এসকল খাদ্য সামগ্রী দূর্গম পাহাড়ের ঘরে ঘরে পৌঁছে দেন।

বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতি আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশী ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করেন তিনি।

এই দূর্যোগময় পরিস্থিতিতে এ ধরণের মানবিক সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী পরিবারের সদস্যগণ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

২

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৫

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৬

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৭

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৮

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৯

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

১০

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

২০
error: Content is protected !!