নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২০ জন

রুমায় কেনএফএর সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান রুমার একটি পাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সদস্যদের হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহত উহ্লা চিং মার্মা (৩৫) সদর ইউপির ৯ নাম্বার ওয়ার্ড রিঝুক পাড়া এলাকার মোনাক মার্মা’র ছেলে।

মঙ্গলনবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় ২নং রুমা সদর ইউপির ৯ নাম্বার ওয়ার্ড রিঝুক পাড়া এলাকায় এঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয়রা রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।এ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসীর।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, আহত উহ্লা চিং সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা অস্ত্রসহ কেএনএফ সদস্যের দেখতে পেয়ে পালিয়ে আসার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার শরীরের পেছন দিকে লেগে গুরুতর আহত হন।

স্থায়ী  সূত্রের তথ্য মতে,কে এন এফ এর হামলা এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষজন,নিরীহ মানুষের উপর অহেতুক  নির্যাতনের কারণে যেকোনো সময় সম্প্রদায়িক দাঙ্গা হতে পারে।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈ মং মারমা জানান, কেএনএফ সদস্যরা এর আগে রিজুক পাড়া থেকে চাঁদা দাবি করেছিল।চাঁদা না দেওয়ায় কেএনএফ সদস্যেরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি। এছাড়া এই ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে রুমা বাজারে ২ ঘন্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

রুমা উপজেলা মেডিকেল অফিসার মো. মোস্তফা রুবেল জানান, সকাল সাড়ে ৮ টায় গুলিবিদ্ধ এক যুবকে ভর্তি করানো হয়েছিল।গুলিটি শরীরে ঢুকার চিহ্ন থাকলেও বাহির হওয়ার কোন চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে গুলিটি তার শরীরের মধ্যে রয়ে গেছে।উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আহতকে কেএনএফ সদস্যরা গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!