নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৯ জন

বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

Copy Link

নিজস্ব প্রতিবেদক:শান্তিচুক্তির পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই অঞ্চলের আপামর জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা, মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই বিতরণ করা, দুর্গম এলাকায় পানির সমস্যায় জর্জরিত স্থানীয়দের কষ্ট লাঘবে সুপেয় পানির ব্যাবস্থা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে বসবাসরত গরিব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার ১১ ই জানুয়ারি  বান্দরবান সেনা জোনের উদ্যোগে মেঘদুত ক্যান্টিনের সম্মুখ চত্বরে বান্দরবান জোনের আওতাধীন পৌরসভার নয়টি ওয়ার্ডের গরীব ও অসহায় ৪৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ – অধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জোনের স্টাফ অফিসার্স, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে, মেজর এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি,বলেন, কনকনে এই শীতের সময় কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে বস্ত্র বিতরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে পৌরসভার মধ্যে বসবাসরত গরীব ও অসহায় মানুষের কিছুটা হলেও শীত মোকাবেলা করতে সহায়তা করবে। আমরা সম্প্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ হতে এ ধরনের মহতি কর্মকাণ্ড বর্তমানের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য যে, আজকের এই শীত বস্ত্র বিতরণ ছাড়াও ইতিপূর্বে,বান্দরবান সেনা রিজিয়ন ও জোনের তত্ত্বাবধানে ৫৫০ জন গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর নতুন বই বিনামূল্যে ও তিন হাজারেরও বেশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!