Mahabub Hassan Khan
১৭ মে ২০২০, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭১২ জন

বান্দরবান শহরের স্টেডিয়ামে সেনাবাহিনীর ১ মিনিটের ফ্রি বাজার

Copy Link

জেলা সদর ও আলীকদম উপজেলার গরীব অসহায় ও কর্মহীন ৩’শ মানুষ এ বাজার থেকে চাল সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে তুলে নেয়।

রবিবার (১৭ মে) জেলা শহরের স্টেডিয়ামে,জেনারেল এস এম মতিউর রহমান, এসপি, এএফডব্লিউসি, পিএসসি, জিউসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এর নির্দেশে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক  অসহায় দুস্থ নিম্ন আয়ের মানুষের জন্য এক মানবিক উদ্যোগে এক মিনিটের এ বাজার আয়োজন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী।

সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান বাজারটির উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন  সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আতাউস সামাদ রাফি, মেজর ইইফতেখারফতেখার সহ সেনা কর্মকর্তারা ও সেনাসদস্য’রা।

বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা লোকজন সারিবদ্ধভাবে সাবান দিয়ে হাত ধুয়ে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার থেকে পণ্যগুলো নিজ হাতে তুলে নেন।বিনামূল্যে বাজার থেকে সবজি সহ অন্যান্য পণ্য পেয়ে খুবই খুশি।

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহীদুল এমরান  বলেন,মূলত করোনা সংক্রমণের ঝুঁকি এড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতেই বাজারে বিনামূল্যে দেওয়া  সবজিসহ অন্যান্য পণ্য প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে,করোনা দুর্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এ বাজারের আয়োজন করা হয়। এক মিনিটের বাজার হলেও সেনাবাহিনীর সম্পূর্ণ সেবাধর্মী উদ্যোগ এটি, এই বাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ লাভজনক দিক রয়েছে।

এই কার্যক্রমের ফলে গ্রামের প্রান্তিক কৃষকের জমে থাকা শাকসবজি গুলো সেনাবাহিনী কাছে ন্যায্য মূল্যে  বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকশ্রেণী এবং অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া  দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যারা বাজার করতে পারছে না তারা এই এক মিনিটের বাজার হতে বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন।

বান্দরবান সেনা রিজিয়ন এর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে আগামীতে এ ধরনের বাজার আরো বসানো হবে বলে জানান বান্দরবান  সেনা রিজিয়ন কমান্ডার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

রুমায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার,আটক ১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১১

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১২

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৩

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৪

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৫

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১৬

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৭

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৯

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

২০
error: Content is protected !!