বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার দূর্গম এলাকা নতুন চূড়ই পাড়া, পুরাতন চূড়ই পাড়া এবং মুসলিম পাড়ায় কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন।
শনিবার(০২ মে ) বান্দরবান সেনা জোন স্টাফ অফিসার লেঃ শিহান মুনির ও লেঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে সেনা সদস্য’রা সকাল থেকে এ সকল ত্রান ও খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ প্রসঙ্গে ত্রান বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৫ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তারই প্রেক্ষিতে বান্দারবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম ব্যবস্থা চালু করেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । সবার নিরাপত্তার জন্য জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন