বিশ্বজুড়ে কোরানা ভাইরাস কেভিট -১৯ এর পরিস্থিতি মোকাবিলা করতে লকডাউনে ঘরে থাকায় কর্মহীন অসহায় হত-দরিদ্রদের বাড়ীত চাল, ডাল, তৈল, লবন, সাবান,আলু, সুজি,বিস্কুট ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী।
থানচি উপজেলায় থানচি সদর ইউনিয়ন ও তিন্দু ইউনিয়নে প্রায় ৩শত পরিবারের মাঝে এই সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর (১৬ ইসিবি)।
গত ২৫ -২৬ এপ্রিল শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর (১৬ ইসিবি) উপজেলার থানচি সদর ইউনিয়ন ও তিন্দু ইউনিয়নের ১২টি পাড়ায়,বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি থানচির প্রকল্প পরিচালক, মেজর মোহাম্মদুল কিবরিয়া সাঈদের নেতৃত্বে সেনা সদস্য’রা ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রকল্প পরিচালক মেজর মোহাম্মদুল কিবরিয়া সাঈদ বলেন, বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস এর পরিস্থিতির মোকাবেলায় লকডাউনে ঘরে থাকা কর্মহীন অসহায় হত-দরিদ্রদের ত্রাণ ও রোজাদারদের ইফতার সামগ্রী পৌছে দেয়ার কাজ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করেই চলেছে।
No tags found for this post.
মন্তব্য করুন