নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৯ জন

থানচি বাজার অব্যবস্থাপনা কারনে পর্যটকদের নেতিবাচক প্রভাব

Copy Link

সারাদেশে পর্যটকদের প্রিয় দর্শনীয় স্থান হিসেবে বান্দরবান থানচি উপজেলা খুবই পরিচিত ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পর্যটন এলাকা।বছরে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এই উপজেলায়।

এই উপজেলা কে পর্যটন বান্ধব গড়ে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নানান মুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেছেন।

জানা যায়, মন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা না মেনে বাজারের মধ্যখানে ঝুপড়ির দোকান খুলে কাঁচামাল ব্যাবসা শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে বাজারের সৌন্দর্য নষ্ট হবার পাশাপাশি বেড়াতে আসার অসংখ্য পর্যটক দের মধ্যে নেতিবাচক প্রভাব পরেছে বলে অভিযোগ পর্যটক সংশ্লিষ্টরা। বেড়াতে আসা প্রত্যেক পর্যটকদের সদর বাজারের বিজিবি চেকপোস্ট হয়ে সাঙ্গু নদীর পথে প্রাকৃতিক সৌন্দর্য স্থান দেখতে যেতে হয়।

কিন্তু, অত্যন্ত দুঃখজনক ঘটনা বিগত ২০২০ সালে করোনা মহামারি সময় থানচি বাজার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় সর্বস্ব হারানো অসহায় ব্যবসায়ীদের মানবিক বিবেচনা করে উপজেলা পরিষদ থেকে অস্থায়ী ভাবে পর্যটক তথ্য সেবা কেন্দ্রের আশেপাশে ব্যবসা চালিয়ে যেতে স্থান দেয়া হয়। সেই সাথে তাঁদের স্থায়ী ভাবে ব্যবসা করার সুবিধার্থে শুরু হয় একটি আলাদা ভবন নির্মাণের কাজ। ইতিমধ্যে মাছ মাংস বিক্রেতারা স্থানান্তর হয়ে নতুন ভবনের ব্যবসা শুরু করে দিয়েছে। অন্যান্য কাঁচা তরিতরকারি ও শুঁটকি মাছ বিক্রেতাদের পর্যটক তথ্য সেবা কেন্দ্রের পেছনের দিকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পর্যটন বান্ধব পরিবেশে ব্যাবসা করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন কালে কাঁচা তরিতরকারি ও শুঁটকি ব্যবসায়ীরা বাজারের মধ্যখানে চলে যায় এবং সেখানে বাজার সৌন্দর্য নষ্ট করে ত্রিপল টাঙিয়ে বেচাকেনা শুরু করে দিয়েছে।

এই বিষয়ে শুঁটকি ও তরিতরকারি ব্যবসায়ীদের জানতে চাওয়া হলে তারা সবাই একই সুরে বলেন, বাজার কমিটি আমাদেরকে এই জায়গায় বাজার বসতে দিয়েছেন। তাই আমরা এখানে বাজার বসেছি।

এই নিয়ে থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি, স্বপন কান্তি বিশ্বাস বলেন, কাঁচা বাজার ব্যবসায়ীরা কার কথায় বাজারের মাঝখানে বাজার বসেছে এই ব্যাপারে আমার জানা নেই। তবে বাজারে বাজার না বসলে তারা কোথায় বাজার বসবে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যদি তাঁদের স্থানান্তরিত করা হলে, আমার মনে হয় কাঁচামাল ও শুঁটকি ব্যবসায়ীরা নিশ্চয়ই প্রশাসনের নির্দেশনা মেনে নিবেন।

এই বিষয়ে থানচি বাজার চৌধুরী খামলাই ম্রো এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ীরা যদি বাজারে ব্যবসা না করলে আর কোথায় ব্যবসা করবে তারা। তারপরও আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখব, তারা আসলে কি চায়।

এই বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, বান্দরবান জেলায় সকল উপজেলার মধ্যে থানচি হচ্ছে সবচেয়ে পর্যটকদের প্রিয় দর্শনীয় উপজেলা। এই উপজেলায় প্রতি বছর নতুন নতুন পর্যটকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই উপজেলা কে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দিকনির্দেশনায় আমরা এগিয়ে চলেছি। এমনকি একটি সূদুর প্রসারী উন্নয়নের মহা পরিকল্পনা হাতে নিয়ে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। ঠিক এমন সময় একটি মহল নিরীহ ব্যবসায়ীদের টার্গেট করে বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে বাঁধা সৃষ্টি করা শুরু করছে । তিনি আরো বলেন, থানচি বাজার আগুনে পুড়ে যাওয়ার পর আমি নিজেই দিনের পর দিন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়ে বাজারের ব্যাবসায়ীদের সুবিধার্থে একটি ভবন নির্মাণ করে দিয়েছি। পরিকল্পনাটি ছিল, পর্যটক তথ্য সেবা কেন্দ্রে অস্থায়ী ভাবে থাকা ব্যবসায়ীরা সামন্য স্থান পরিবর্তন করে পর্যটক তথ্য সেবা কেন্দ্রের পেছনের দিকে বিশাল জায়গায় উপর স্থায়ী ভাবে ব্যবসা করবে। এই ব্যাপারে তিনি পর্যটক তথ্য সেবা কেন্দ্রে আশেপাশে থাকা দোকানদারদের সাথে কথা বলে তাঁদের সম্মতি নেয়া হয়েছে। এসবের পরেও কাঁচা তরিতরকারি ও শুঁটকি ব্যবসায়ীরা বাজারের মাঝখানে সৌন্দর্য নষ্ট করে কেন বাজার বসতে চায় এটা আমার বোধগম্য নয়।

এই বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পর্যটন খাতে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!