নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২০, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৮ জন

সাংবাদিকদের উদ্যোগে গরীব অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ

Copy Link

বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার গরীব অসহায় ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে থেকে রান্না করা এই খাবার বিতরণের কার্যক্রম শুরু হয়।

এসময় জেলা শহরের বিভিন্ন এলাকার অলিগলিতে গিয়ে শতাধিক গরীব অসহায় ও ভিক্ষুকদের হাতে খাবার তুলে দেন সংবাদকর্মীরা।

এদিকে সংবাদকর্মীদের এমন উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

খাবার বিতরণের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক জানান, করোনার কারণে যারা গরীব অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন আমরা তাদের খাবার বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আমাদের এই উদ্যোগে পার্বত্য মন্ত্রীসহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

১০

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

১২

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

১৩

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৪

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

১৫

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৬

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৭

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

১৯

রুমায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০
error: Content is protected !!