নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২০, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৬৯ জন

বান্দরবান পার্বত্য জেলায় প্রথম করেনা রোগী শনাক্ত

Copy Link

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রথম একজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আক্রান্ত ব্যক্তি আবু ছিদ্দিক (৬৯)পিতা মৃত মোখলেছুর রহমান বাড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোণার পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

আজ বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ধুমধুমের আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে। লকডাউন করা বাড়িগুলোতে লাল নিশান তুলে দিয়েছেন ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এসময় উপস্থিত ছিলেন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর মুঠোফোনে পাহাড় কন্ঠকে বলেন,উপজেলা প্রশাসনের নির্দেশে চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বাড়ি বাড়ি পাহারা বসিয়েছে এবং আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যে কোথায় কোথায় গিয়েছেন,কারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের তালিকা তৈরি করছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন, বৃহস্পতিবার এই ল্যাবে ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।

ল্যাব সূত্র জানায়, ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাসে নমুনা পরীক্ষা শুরু হয়। দৈনিক ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষায় সক্ষম এই ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ির এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১০

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১১

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১২

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৩

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৪

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

১৫

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১৬

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১৭

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১৮

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৯

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

২০
error: Content is protected !!