Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান পৌর সদরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : March 12, 2020
Link Copied!

বান্দরবান পৌরসভার, লাঙ্গী পাড়ায়,বুধবার (১১ ফেব্রুয়ারি) আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি এর নির্দেশনায় ত্রাণ বিতরণ করা হয়।

লে: সাজ্জাদুর রহমান ২৬ বীর এর নেতৃত্বে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নিম্নবর্ণিত ত্রাণসমূহ প্রদান করা হয় ৩০০০টাকা,৫ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি তৈল,৩ কেজি আটা।

উল্লেখ্য যে, অদ্য আনুমানিক ১২১০ ঘটিকায়
মো:লোকমান হোসেন( ৩৫), পিতাঃ মৃত আবুল কাশেম, মো: নওশা মিয়া(৭৫),পিতা:মৃত মো:আলী আহমেদ,মোঃ নওশা মিয়া(৬০) পিতাঃ মৃত নবী হোসেন,এদের কোন এক রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পাড়ার লোকজন এসে  আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে প্রায় নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৫/১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয়’রা জানায় আগুন কিভাবে লেগেছে তারা কেউ বলতে পারে না তবে রান্নার চুলা থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে এলাকাবাসীর ধারনা তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।