নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২০, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৬ জন

বান্দরবানে শিশু একাডেমির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ

Copy Link

বই মানে আনন্দ ,বই মানে মজা আর এ নতুন বছরের শুরুতে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের মনের আনন্দ কে বৃদ্ধি করার জন্য তাদের মাঝে বই বিতরণ করেছে বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখা।

৬ জানুয়ারি সোমবার বিকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে বাংলাদেশ শিশু একাডেমী ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের মেধা বিকাশে উৎকর্ষ সাধনের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে এই জ্ঞান স্বরূপ বই ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার পরিচালক শিলাদিত্য মুৎসুদ্দী এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ শামীম হোসেন , এ সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন জ্ঞান হলো জীবনকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার একমাত্র সোপান আর এই জ্ঞানের একমাত্র ধারা হল বই। তাই এই ছোট ছোট ছেলেমেয়েদের জ্ঞানকে সাবলীল করে উন্নতির দিকে নিয়ে যাবার একমাত্র সোপান বইকে তারা উপহার হিসেবে পেয়ে যে আনন্দিত হয়েছে তাতে আমরা নিজেরাই খুশি।

এই ছেলে মেয়েরা একদিন বড় হয়ে জ্ঞান আহরণের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে এবং আজকের এই সম্মানিত প্রত্যেকটা চেয়ারে তারা একদিন নিজেরাই বসে নেতৃত্ব প্রদান করবে। তাই প্রত্যেকের উচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদেরকে জ্ঞান চর্চার মাধ্যমে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে বই পড়ার প্রতি উৎসাহ বাঁড়ার বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং যেকোন প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে তাদের হাতে বই তুলে দেওয়া।

আজ এই ছোট ছোট ছেলেমেয়েরা নতুন বই পেয়ে অনেক আনন্দিত। পরিশেষে অতিথিরা ১৪০ জন ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!