বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান,পার্বত্য জেলার দল-মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব,৩ বারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চার বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছকে অনুমোদন বিহীন ইটভাটা পরিচালনা করার দায়ে ১০ বছরের জেল ও ১৭ লাখ টাকা জরিমানা করে ভ্র্যমম্যান আদালত।
বুধবার (১জানুয়ারি) দিবাগত রাত ১টায় এই রায় ঘোষণা করেন অভিযানের নেতৃত্বদানকারী সহকারী জুডিশিায়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন।
এই সাজা কে উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পুন্ন বেআইনী দাবী করে গাড়ী মালিক ও শ্রমিক সংগঠন দুপুর ২ টা থেকে দুরপাল্লাসহ সকল রকম গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে বেড়াতে আসা পর্যটক সহ হাজার হাজার যাত্রী আটকা পড়েন।
গাড়ী মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা’রা জানান, ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত শ্রমিক সংগঠনের এই নেতাকে সাজা দিয়ে জেল হাজতে পাঠায়। নেতা কে মুক্তি না দেওয়া পর্যন্ত,সকল রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে।
পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও প্রশাসনের হস্তক্ষেপে এই নেতাকে মুক্তি দেওয়ার আশ্বাসে পরিবহন ধর্মঘট আপাতত প্রত্যাহার করেন গাড়ী মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।
No tags found for this post.
মন্তব্য করুন