1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি - paharkantho
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

পার্বত্যপার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ সংশোধনের দাবিতে বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২৩ডিসেম্বর) সকাল ১১টায় পার্বত্য নাগরিক পরিষদের অন্যতম নেতা কাজী মো: মুজিবর রহমান নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ্য করেন, পার্বত্য শান্তি চুক্তিতে এমন কিছু দ্বারা আছে  যে দ্বারা গুলি বাতিল না করলে চট্টগ্রামের ৩০ ভাগ জমিতে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর বসতভিটার পাশাপাশি রিজাব ফরেস্ট,সরকারি শিল্প কারখানা,সেনানিবাস, বিজেপি,পুলিশ ব্যারাক, ডিসি অফিস,এসপি অফিস,ভূমি অফিস, আদালত সহ সকল প্রকার সরকারি প্রতিষ্ঠানের জন্য ভূমি বন্দোবস্ত অবৈধ প্রমাণিত হবে,পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে উক্ত কমিশনের জনসংখ্যা অনুপাতে পাহাড়ের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিতি,সমান মতামত গ্রহণ করা না গেলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান হবে না।

এতে বৃহত্তর জনগোষ্ঠী বাঙালি’রা ভূমির অধিকার থেকে বঞ্চিত হবে ,পাহাড়ের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে, পার্বত্য চুক্তির যে কাঙ্খিত লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠা করা চরমভাবে ব্যাহত হবে। আমাদের বিশ্বাস,মাননীয় প্রধানমন্ত্রী আপনি পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সমান অধিকার রক্ষায় আন্তরিক,আমরা পাহাড়ের বসবাসকারী পার্বত্য চট্টগ্রামের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী তথা বাঙ্গালীদের ভূমি অদিকার, সাংবিধানিক আদিকার প্রতিষ্ঠিত এবং পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন করে সকল জনগোষ্ঠীর মাঝে একটি গ্রহনযোগ্য ভূমি কমিশন গঠনের উদ্যোগ নেবেন।

একই সাথে আইন সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের সকল কার্যক্রম বন্ধ রাখতে আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন,ক্যাপ্টেন তারু মিয়া(অবসরপ্রাপ্ত) কাজী নাছিরুল আলম,মো: নাসির উদ্দিন,ছাত্র পরিষদ নেতা মিজানুর রহমান,কাউন্সিলর শামসুল ইসলাম শামু, মহিলা কাউন্সিলর রাহিমা বেগম, মো: শাহ জালাল সহ শতাদিক নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a