পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নবগঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতারা।
শনিবার (২১ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় পার্বত্য নাগরিক পরিষদের অন্যতম নেতা কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) মো. তারু মিয়া, কাজী নাছির উদ্দিন, সাবেক মেম্বার আইয়ুব,ছাত্রনেতা মো: মিজানুর রহমান,মো: জালাল সহ সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ শান্তি সম্প্রীতির উন্নয়নের লক্ষ্যে গড়ে উঠেছে,পাহাড়ে নির্যাতিত ও নিপীড়িত সকল আধিকার আদায়ে কাজ করবে। পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, চাকরিসহ সকল ক্ষেত্রে বৈষম্য রয়েছে। সকল রকম বৈষম্য দূর করে পার্বত্য নাগরিকদের সম অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
এসময় তারা বলেন বাংলাদেশ সংবিধান বহির্ভূত, বিতর্কিত, বৈষম্য সৃষ্টিকারী পার্বত্য ভূমি কমিশন বাতিলের দাবি জানান।
No tags found for this post.
মন্তব্য করুন