নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৭৭ জন

আলীকদম শপথ নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা

Copy Link

বান্দরবানের আলীকদম উপজেলায় ভোটে নির্বাচিত হওয়ার দীর্ঘ ৫ মাস পর আলীকদম ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ নিয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল-২২) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি শপথ বাক্য পাঠ করান নব-নির্বাচিত ১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনকে ও বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

সদর ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানে আলীকদম উপজেলা ভূমি কর্মকর্তা কাজী শামীম,পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক দুংড়ি মং মার্মা,আলীকদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দিন সরকারসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, অনুষ্ঠিত গত ২৮ নভেম্বর আলীকদম উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনরায় গণনার দাবি করে পরাজিত চেয়ারম্যান আনোয়ার জিহাদ চৌধুরী লিখিত অভিযোগ করেন নির্বাচন কমিশনসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগের কারণে চৈক্ষ্যং,নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট প্রকাশিত হলেও সদর ইউনিয়নের গেজেট স্থগিত রাখা হয়। গেজেট প্রকাশে বিলম্বিত হওয়ায় গেজেট দ্রুত প্রকাশ করার দাবিতে সংবাদ সম্মেলনও করেন সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। পরবর্তীতে নির্বাচন কমিশনের তদন্ত শেষে ৪ মাস ২৮ দিন পর সদরের গেজেট প্রকাশিত ও শপথ গ্রহন হয়।

শপথ গ্রহন শেষে নাছির উদ্দিন বলেন,সবাইকে একসাথে নিয়ে অত্র ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনপ্রতিনিধি হিসেবে সরকারের সব সুযোগ সুবিধা বিগত সময়ে মত জনগণের দরজায় পৌঁছে দেব। তিনি আরো বলেন, আমার কাছে কে পক্ষের আর কে বিপক্ষের এটি বিষয় নয়। আমি জনগণের প্রতিনিধি, জনগণের সেবা করাটায় মূল্য উদ্দেশ্য বলে সদরে চেয়ারম্যান নাছির উদ্দিন জানান। আরও পড়ুন –মুজিববর্ষের ৩য় পর্যায়ের ঘর বিতরণ উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!