বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদ ঘুমধুমে ১লাখ ৫০হাজার পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির জোয়ানরা।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ১০ এপ্রিল আনুমানিক ২টার দিকে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ৫০ হাজার পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করে।
আটককৃত আসামী ঘুমধুম নোয়াপাড়া এলাকার মোঃ সৈয়দ কাশেমের পুত্র রোবেল হোসেন(২১)।আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
No tags found for this post.
মন্তব্য করুন