Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি আড়াইলাখ পিস ইয়াবাসহ একজন আটক

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫’র অভিযানে ২লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক হয়েছে।

বৃহস্পতিবার( ৭ মার্চ)সকাল ৮ টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় ধৃত আবদুল মালেক ফকির ওরপে কালামনুর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।ধৃত আবদুল মালেক ফকির প্রকাশ কালামনু(৪৮)নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আবদুস সালাম টুকু ও হালিমা খাতুন দম্পতির ছেলে।এসময় ধৃতের বসতঘরের শয়নকক্ষের খাটের নীচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে ২লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উদ্ধারকৃত এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে এই প্রতিবেদকে জানান, র‍্যাব-১৫’র সহকারী পরিচালক(মিডিয়া)মোঃবিল্লাল উদ্দিন।