চট্টগ্রাম বিমানবন্দর সড়কপথে যানজট এড়িয়ে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযাত্রীদের কম সময়ে পৌঁছে দিতে,কর্ণফুলী নদীপথে যাত্রী পারাপারে চালু হয়েছে, বহুল আলোচিত ওয়াটার বাস সার্ভিস।
প্রাথমিকভাবে নৌপথের ভাড়া নির্ধারণ করা হয়েছিল মাথাপিছু ৪০০ টাকা। পরে সমালোচনার মুখে তা এখন ৩৫০ টাকা করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলের সময়সূচি অনুযায়ী এ ওয়াটার বাস চলাচলের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (০৯ -ডিসেম্বর) সকাল ৭টায় ওয়াটার বাসের প্রথম ট্রিপটি সদরঘাট থেকে ছেড়ে যায় বলে নিশ্চিত করে ওয়াটার বাস পরিচালনাকারী সংস্থা এসএস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাব্বাব হোসেন বলেন, প্রতিদিন ১০ বার আসা-যাওয়া করবে ওয়াটার বাস। এক্ষেত্রে সকাল ৭টা, ৮টা, দুপুর ১২টা ১৫ মিনিট, বেলা ৩টা ও সন্ধ্যা ৭টায় একটি করে ওয়াটার বাস সদরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে।
অন্যদিকে, পতেঙ্গা থেকে সকাল সাড়ে ৮টা, বেলা সাড়ে ১১টা, বেলা ২টা ২৫ মিনিট, বিকেল সাড়ে ৪টা ও রাত ৯টা ১৫ মিনিটে সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসবে। এজন্য প্রতি যাত্রীকে ভাড়া গুণতে হবে ৩৫০ টাকা।
এসএস ট্রেডিং সূত্রে জানা আরো জানান, প্রাথমিকভাবে দুটি ওয়াটার বাস নামানো হয়েছে। জানুয়ারিতে যুক্ত হবে আরও দুটি। এ ছাড়া এই নৌপথে নতুন নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন