নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৭৫ জন

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

Copy Link

বান্দরবান যথাযোগ্য মর্যাদায় ও কর্মসূচির মাধ্যমে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।

১লা মার্চ (মঙ্গলবার)সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কমান্ডেন্ট(ইন-সার্ভিস)ওয়াহিদুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল কুদ্দুস ফরাজী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীসহ বান্দরবান জেলার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সারাদেশে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য ১মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার বলেন, জননিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় তিনি সারাদেশে গত একবছরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ১৩৮জন শহীদ পুলিশ সদস্য এর জন্য দোয়া কামনা করেন এবং পুলিশের সকল সদস্যদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১০

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১১

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১২

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৩

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৪

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৫

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৬

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

১৭

রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

১৮

নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত

১৯

বিজিবির অভিযানে ৩৮ বোতল কেরু উদ্ধার

২০
error: Content is protected !!