বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১১ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
২৭ ফেব্রুয়ারি রাতে উখিয়া টিভি রিলের উপকেন্দ্রের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র সার্বিক নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহাগ রানার নেতৃত্বে এসআই মোঃ আল আমিন, এসআই এনায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ রামর খুনিয়া পালং ইউপির পরিতোষ বড়ুয়ার ছেলে শংকর বড়ুয়াকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩৩ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
No tags found for this post.
মন্তব্য করুন