Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের  মতবিনিময় সভা

আকাশ মারমা মংসিং
আপডেট : February 13, 2022
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানের সেনাবাহিনী ও কুহালং ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার, কারবারি এবং হেডম্যানদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারী রবিবার দুপুরে ডুলু পাড়া জোন ক্যাম্পে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলুপাড়া সাব জোনের কমান্ডার ক্যাপ্টেন এ এফ এম জুলকার নাঈন।

এসময় ডুলুপাড়া সাব জোনের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজেদুর রহমান, ২ নং কুহালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মংপু মারমা সহ নবনির্বাচিত ওয়ার্ড সদস্য বৃন্দ সহ, ইউনিয়নের সকল হেডম্যান ও কারবারীসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ক্যাপ্টেন এ এফ এম জুলকার নাঈন বলেন, বান্দরবান জেলা একটি সম্প্রীতির জেলা। নানা বর্ণের ও ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করে। বর্তমান দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রায়ই পার্বত্য অঞ্চল তার ধারাবাহিকতা বজায় রাখতে বেগ পাচ্ছে। দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ আপনাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে স্বাচ্ছন্দে জীবন যাপন করার ব্যবস্থা করাই আমাদের কর্তব্য।

তিনি আরো বলেন, পূর্বের পার্বত্য অঞ্চল আর বর্তমান পার্বত্য অঞ্চলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। বর্তমান মানুষ পূর্বের তুলনায় অনেকটাই সহজ ও স্বাভাবিক জীবনযাপন করলেও এই অঞ্চলের মানুষ নির্ভয়ে চলাচল ও জীবনযাপন করতে বাধাগ্রস্ত হচ্ছে, যার একমাত্র কারণ অসচেতনতা এবং এই অঞ্চলের কিছু বিপদগামী সন্ত্রাসীদের অপতৎপরতা। তাই বান্দরবান অঞ্চলকে উন্নয়নশীল জেলা ও আধুনিকায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণ কর্তৃক উপস্থাপিত সমস্যাগুলোকে সমাধান করার ও সর্বাত্মক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।