নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০১৯, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৯ জন

অধিকারের প্রশ্নে ৭ বছরের শিশু কাদেরীর থানায় অভিযোগ

Copy Link

সমবয়সী সহপাঠীর সাথে খেলতে না দেওয়ায় প্রতিবেশী দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে সাত বছরের এক শিশু। তার নাম আহম্মেদ বিন কাদেরী। আহম্মেদ দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ঘটনাটি নাচোল পৌর শহরের।

নাচোল থানার পরিদশর্ক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসে শিশু কাদেরী। একাই এসেছিল সে  শিশুটি জানায়, বেলা সাড়ে ১২টার দিকে ষ্টেশনপাড়া এলাকায় খেলা করতে গেলে মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই নারী তাকে নিষেধ করে। মহল্লার মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে কেন নিষেধ করা হচ্ছে তা জানতে চায় কাদেরী। তখন দুই নারী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে কাদেরী জানায়।

এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক পদক্ষেপ নেন। শিশু কাদেরীর সঙ্গে পুলিশের এসআই পদ মর্যাদার একজন কর্মকর্তাকে পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত দুই নারীকে চুড়ান্তভাবে সতর্ক করা হয়। এরপর শিশু কাদেরী পুলিশকে বিদায় জানায়।

মাহবুবুর রহমান বলেন, চাকুরী জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি কখনো। অল্প বয়সী একটা ছেলে তার অধিকার প্রশ্নে একাই থানায় পৌছেছে। গুছিয়ে অভিযোগ করেছে। তা শুনে হতভম্ব হয়ে পড়েছিলাম। ঘটনার বিচার চেয়ে সে কাঁদছিল। ঘটনা মনোযোগ সহকারে শুনে এরপর ব্যবস্থা নিয়েছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!