নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১২ জন

লামায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের লামায় আজিজনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ও ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আজিজনগর ক্যাম্প পুলিশ।
(৯ ফেব্রুয়ারি ২২ইং বুধবার) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানাধীন আজিজনগর ক্যাম্পের আইসি ইন্সপেক্টর শামীম শেখ ও এসআই আসাদুজ্জানের নেতৃত্ব বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়া থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাঁজাসহ এই দুই মাদক কারবারিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হল লামা উপজেলার আজিজনগর ইউপির মৃত আব্দুস ছাত্তারের ছেলে বেলাল হোসেন মধু(৪২) এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউপির মাস্টার আব্দুস শুক্কুরের ছেলে আবু সুফিয়ান। বেলাল হোসেন মধুর বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা ও আবু সুফিয়ানের বিভিন্ন থানায় ৫টি মামলা চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি পুলিশ টিম নিয়ে মাদক ব্যবসায়ী বেলাল হোসেন মধুর গৃহে অভিযান পরিচালনা করি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে আমরা হাতে নাতে তাদের আটক করি। এ সময় তার গৃহের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা এর আগেও বিভিন্ন জায়গায় মাদকসহ গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আসে,এবং এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মাদক নির্মুলে অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!