Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে করোনায় ১ সপ্তাহে শনাক্ত-৮ জন

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : January 24, 2022
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃনাইক্ষ্যংছড়িতে করোনার গতি উর্ধ্ব।রোগীর সংখ্যা বাড়ছে কচ্ছপ গতিতেই। বিষয়টি নিশ্চত করেছেন,হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এজেট মো: ছলিম।

তিনি এ প্রতিবেদককে বলেন,শৈত প্রবাহ চলছে দেশ জুড়ে। বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশী।
সপ্তাহান্তে দেশের অন্যান্য এলাকা ন্যায় নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তবে করোনার নমুনা পরীক্ষা করতে অনেক ভয় পান। আবার অনেকে অবহেলা করে নমুনা দিকে আসেন না। এ কারণে নমুনা পরীক্ষার সংখ্যা কম।

তিনি আরো বলেন, তবুও গত ২৪ ঘন্টায় নাইক্ষ্যছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ৬ জন। তাদের মধ্যে পজেটিভ আসে-১ জন। আর গত ১ সপ্তায় নমুনা দেন ২২ জন। পজেটিভ আসে-৮ জন।এছাড়া হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছে,৭ জন। মোট কথা হলো করোনার গতি উর্ধ্ব।

হাসপাতালের এ কর্মকর্তা আরো নানান,করোনার শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৮৭ জন। আর সুস্থ হয়েছে ২৭৬ জন।

এদিকে করোনা সংক্রমন এড়াতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ হ্যান্ডস্যানেটাইজার ও মাক্স সহ নানা সামগ্রী বিতরণ করছেন আর পরিকল্পনা হাতে নিয়েছেন।