Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ৩৮ জন

Link Copied!

বান্দরবান সংবাদদাতাঃবান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবানে গত ২৪ ঘন্টায় মোট করোনা আক্রান্ত রুগির সংখ্যা ৩৮ জন।

এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন,রোয়াংছড়ি ১ জন, লামা ৬ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ জন।

বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

২১ শে জানুয়ারি শুক্রবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১৪ হাজার ১ শত ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৩ হাজার ৪শত ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

এদের মধ্যে ২ হাজার ৫ শত ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ২ হাজার ৩শত ৬২ জন রুগি করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ১৪ জন।

বর্তমান জেলায় করোনা আক্রান্ত রুগির সংখ্যা ১৫৬ জন,যার মধ্যে সদর উপজেলায় ১৩২, জন,আলীকদম উপজেলায় ২ জন,নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৭ জন এবং লামা উপজেলায় ১৩ জন,রোয়াংছড়ি উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রুগি আছে। জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শনাক্ত ২৫৩২ জন,মোট সুস্থ ২৩৬২ জন।

সংশ্লিষ্টরা মনে করেন করোনার নতুন ভ্যারিয়েন্ট এর প্রভাব মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা।এদিকে শুক্রবার হতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও মন্ত্রীপরিষদ বিভাগ থেকে করোনা সংক্রমণরোধে ৫টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।