Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ৬ ও ৭ ডিসেম্বর |

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : December 4, 2019
Link Copied!

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা।
আগামী ৬ এবং ৭ ডিসেম্বর ২০১৯খ্রিঃ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

রাঙামাটি শহরে দুটি কেন্দ্র- লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

“এ” ইউনিটে (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৪৪৭ জন, “বি” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৬৩ জন এবং “সি” ইউনিটে (বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ) ২৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৬২২ জন।

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।

ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের ২ কপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন, কমিউনিকেশন ডিভাইস) আনা যাবে না।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট

www.rmstu.edu.bd থেকে জানা যাবে।