বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে অপহরণের শিকার এক রোহিঙ্গা যুবক কে উদ্ধার করেছে ;১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন)একটি দল।গত ১১ জানুয়ারী কোন এক সময় জমির হোসেন নামের ওই যুবককে অপহরণ করা হয় বলে পুলিশ জানায়। গোপন সুত্রে খবর পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ১২ জানুয়ারী ভোর সাড়ে ৪ টারদিকে ক্যাম্প-৭’র পার্শ্বস্থ ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন নামক স্থান থেকে তাকে উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণে জড়িতরা সটকে পড়ে।উদ্ধার জমির হোসেন কুতুপালং ক্যাম্প-৭’র ডি ব্লকের হাফেজ আহমদের ছেলে।তাকে উদ্ধার পরবর্তী পিতার জিম্মায় দেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক।
Facebook Comments Box
No tags found for this post.
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
১
পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ
২
সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়