Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে স্ত্রী‌কে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরন

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃবান্দরবান সদর উপ‌জেলার রাজ‌বিলায় স্ত্রী‌কে ধারা‌লো অস্ত্র দিয়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহ‌রন করা হ‌য়ে‌ছে।

নিহত স্ত্রীর নাম সিংয়ানু মারমা(২৮)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)। তা‌দের বা‌ড়ি রাজ‌বিলার থংজমা পাড়া।বৃহস্প‌তিবার (৬ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৩ টার সময় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়,আজ ভোর রাতে ৫/৬জ‌নের এক‌টি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বা‌ড়ি‌তে ঢু‌কে তা‌কে অ‌স্ত্রের মু‌খে অপহরন ক‌রে নি‌য়ে যে‌তে চাই‌লে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় তারা স্ত্রী‌কে ধারালো ছু‌রি দি‌য়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরন ক‌রে নি‌য়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএনপির স‌ক্রিয় সদস‌্য ব‌লে ধারনা কর‌ছে স্থানীয়রা।

উল্লেখ্য,বান্দরবানে বর্তমানে ৫টি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাংখিত ঘটনা ঘটাচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ র‌ফিকুল ইসলাম ব‌লেন, রাজবিলাতে একজন‌কে হত‌্যা ও একজন‌কে অপহর‌নের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। হত‌্যা ও অপহর‌নের মুল কারন এখ‌নো জানা যায়‌নি।