Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লামায় প্রবাসীর ৬ মাসের অন্তঃসত্বা স্ত্রীকে ধর্ষনের ঘটনায় গ্রেফতার-১

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃবান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে আটকে রেখে প্রবাসীর ৬ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জয়নাল আবেদীন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত আসামীর বাড়ি একই এলাকায়।

রবিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত টায় লামা রুপসী পাড়া ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর-২১ তাং গভীর রাতে প্রবাসীর স্ত্রী বাথরুমে যাওয়ার জন‍্য ঘর থেকে বের হয় । এ সময় ধর্ষনকারীরা একটি গাছের সাথে ওই নারীর মুখ চেপে হাত পা বেঁধে তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ রেখে পালাক্রমে ধর্ষন করে।ধর্ষণ শেষে ঘরের আলামারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরী করে নিয়ে যায়।পরবর্তীতে ওই নারী জয়নালসহ দুইজনের বিরুদ্ধে লামা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-১৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু সালাম চৌধুরী জানান, আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে লামা থানায় হস্তান্তর করা হবে।